, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
নির্বাচনই না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে : ড. কামাল

নির্বাচনই না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে : ড. কামাল

dynamic-sidebar

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া তো দূরের কথা নির্বাচনই হবে কি হবে না তা নিয়ে আশঙ্কা আছে।রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. কামাল হোসেনকে প্রশ্ন করা হয় নির্বাচনের আর মাত্র ১৪ দিন আছে। এখনও আপনাদের দাবি আপনারা মাঠে দাঁড়াতে পারছেন না। এ অবস্থায় নির্বাচন কেমন হবে বলে আপনি মনে করেন।জবাবে ড. কামাল বলেন, আমরাতো মাঠ ছাড়ি নাই। কিন্তু কিভাবে আছি তাতো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের উপর হামলা হচ্ছে, প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। এ অবস্থায় এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া তো দূরের কথা নির্বাচনই হবে কি হবে না তা নিয়ে আশঙ্কা আছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net