, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশাল-৫ আসনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনোনীত হলেন নিক্সন সজিব

বরিশাল-৫ আসনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনোনীত হলেন নিক্সন সজিব

dynamic-sidebar

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষক কমিটির সদস্য মনোনিত হয়েছে মো. ফাইজুল ইসলাম সজিব।তিনি দীর্ঘ ১৪ বছর ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রতভাবে জড়িত। বর্তমানে তিনি কোতয়ালী মডেল থানা ছাত্রলীগের সভাপতি ও ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।মুঠোফোনে নিক্সন সজিবের সাথে কথা বললে তিনি দৈনিক খবর বরিশালকে জানান –“বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে বরিশাল মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন সমূহ আজ ঐক্যবদ্ধ।

সিটি কর্পোরেশন নির্বাচনের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা ছাত্রলীগের কর্মীরাও দিন রাত কাজ করে যাচ্ছি। আমাদের সকলের প্রত্যাশা একটাই, সাদিক ভাইয়ের নেতৃত্বে বরিশাল-৫ আসনে নৌকার বিজয় এনে প্রাণপ্রিয় নেত্রীকে উপহার দেয়া।”ইতিপূর্বে নিক্সন সজিব (২০০৫- ২০১১) ২২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।তিনি সরকারি বিএম কলেজ থেকে মাস্টার্স এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে বর্তমানে বরিশাল “ল” কলেজে অধ্যায়নরত রয়েছেন। তিনি এখন কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net