রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৬

শিরোনাম :
পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা প্রেমের প্রস্তাব ঘিরে ববিতে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে আগৈলঝাড়ায় জাল দলিলে নামজারি, লিয়াকত হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি মামলা সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু বাকেরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীনকে বহিষ্কার

মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীনকে বহিষ্কার

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাযুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজামান ফুল এবং সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীনকে পদ এবং দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঠবাড়িয়া যুবলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা তার (আশরাফুর রহমান) পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net