, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জনগণ এবার ব্যালটের মাধ্যমে মেজর হাফিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে- আওয়ামী লীগের প্রার্থী শাওন

জনগণ এবার ব্যালটের মাধ্যমে মেজর হাফিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে- আওয়ামী লীগের প্রার্থী শাওন

dynamic-sidebar

লালমোহন প্রতিনিধি:লালমোহন পৌরসভায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোল-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মেজর হাফিজ এই এলাকায় এমপি ছিলেন, মন্ত্রী হয়েছেন। কিন্তু এলাকার কোনো উন্নয়ন তিনি করেননি। সন্ত্রাসের উন্নয়ন করেছেন। এলাকায় ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়ে বিভিন্ন বংশের মুখে চুনকালি দিয়েছেন। নির্বাচন এলেই উনার মাথায় খুনের নেশা চাপে।লালমোহন তজুমুদ্দিনের মানুষ আর কোনো খুন খারাপি দেখতে চায় না। জনগণ এবার ব্যালটের মাধ্যমে মেজর হাফিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে।

পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উত্তর বাজার বালুর মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রার্থী শাওন বলেন, বন্যা ঘুর্নিঝড় লঞ্চডুবিরসহ কোনো বিপদ আপদে তিনি জনগণের পাশে ছিলেন না। কিন্তু জনগণের সকল সুখে দুখে আমি ছিলাম।মেজর হাফিজ মানুষকে দুশাসন দিয়েছেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন বাহিনী বানিয়ে মানুষ হয়রানি করেছেন। মৌমাছি, বীরবিক্রম, মশামাছি, মার্শাল বাহিনীর পর এবার হেলমেট বাহিনী নিয়ে তিনি এলাকায় এসেছেন। তিনি কোনোদিন এলাকার মানুষকে আপন করে নিতে পারেননি। এমপি শাওন বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের সেবা করাই আমার মুল লক্ষ্য।

মেজর হাফিজকে বলতে চাই আর কোনো মায়ের বুক খালি হলে জনগণ আপনাকে মেঘনা তেতুলিয়া পাড় হতে দেবে না। উন্নয়ন ও শান্তির লক্ষ্যে জনগণ নৌকায় ভোট দেবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি সফিকুল ইসলাম বাদল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রঞ্জয় দাস প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net