, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি
পটুয়াখালীতে মহিব মাঝি হয়ে নৌকায় তুলেছেন শেখ হাসিনাকে

পটুয়াখালীতে মহিব মাঝি হয়ে নৌকায় তুলেছেন শেখ হাসিনাকে

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় মাইকিং আর পোস্টারে ছেয়ে গেছে। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে পাল্লা দিয়ে চালানো হচ্ছে মিটিং-মিছিল, গণসংযোগ ও উঠান বৈঠক। বসে নেই বিএনপি প্রার্থীসহ অন্যান্য দলের নেতা কর্মী ও সমর্থকরা। তারাও ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।তবে বিএনপি উৎকণ্ঠায় থাকলেও ফুরফুরে মেজাজে রয়েছে আওয়ামী লীগ। এদিকে ভোটারদের দৃষ্টি আকর্ষনের জন্য প্রতিকী আকারে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব মাঝি হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তুলেছেন নৌকায়। এ দৃশ্যটি প্রতিনিয়ত পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে দেখছেন সাধারন ভোটাররা।নির্বাচন কমিশন ও দলীয় সূত্রে জানা গেছে, ১১৪ পটুয়াখালী-৪ আসনে কলাপাড়া-মহীপুর-রাঙ্গাবালী উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৩৪ জন এবং রাঙ্গাবালী উপজেলার ৫ টি ইউনিয়নে ভোটার ৭৪ হাজার ৮১৭ জন। পুরুষ ভোটার এক লাখ ২৪ হাজার ৭৮৯ এবং নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৫৭ জন। এ আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক যুবলীগ নেতা মো.মহিব্বুর রহমান মহিব। ]ধানের শীষের প্রতীক নিয়ে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতপাখা নিয়ে লড়ছেন (চরমোনাই) মুফতি মাওলানা হাবিবুর রহমান এবং সমাজতান্ত্রিক দল বাসদ এ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ ও আনোয়ার হাওলাদার জাপা (এ), আব্দুর রহমান হাওলাদার (ইসলামী ঐক্যজোট)। বিএনপি প্রার্থীর এবিএম মোশাররফ হোসেনের দাবি সুষ্ঠু নির্বাচন হলে তিনি এ আসনে বিজয়ী হবেন।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে এই এলাকায় পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য। এ এলাকার উন্নয়নই আমার লক্ষ্য। আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। এ এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার তা আমি করব। তবে এ আসনটিতে এখন পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশ বিরাজ করছে করছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net