, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি
বরিশাল-২ আসনের এমপি শাহে আলমকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন জেলা প্রশাসক

বরিশাল-২ আসনের এমপি শাহে আলমকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন জেলা প্রশাসক

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. শাহে আলমকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান তাকে এ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ সুপার মো. জাহাঙ্গির হোসেন,অতিরিক্ত জেলা পুলিশ সুপার আ. রব,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম ইকবাল,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উজিরপুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন,মুক্তিযোদ্ধা কে এস মহিউদ্দিন মানিক প্রমুখ।

এদিকে মো. শাহে আলম সংসদ সদস্য নির্বাচিত হয়েই বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদীর চরে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় তাকে জেলা আইন শৃঙ্খলা কমিটির এ সভায় ধন্যবাদ জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net