, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
ফের ঝালকাঠিতে ‘ধর্ষণ আসামির’ লাশ, ধর্ষকের খুনি হারকিউলিস !

ফের ঝালকাঠিতে ‘ধর্ষণ আসামির’ লাশ, ধর্ষকের খুনি হারকিউলিস !

dynamic-sidebar

ঝালকাঠিতে ৬ দিনের মাথায় চিরকুট সম্বলিত আরও একজনের লাশ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ, যার গলায় ঝোলানো চিরকুটে লেখা ছিল ‘ধরষকের পরিণতি ইহাই’।

চিরকুটে লেখা পরিচয় অনুযায়ী, নিহতের নাম রাকিব। সে দুই সপ্তাহ আগে ভাণ্ডারিয়ায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি রাকিব হাসান বলে পুলিশের ধারণা।

আজ শুক্রবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টা দিকে রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে একটি ইটভাটার পাশের মাঠ থেকে রাকিবের লাশটি উদ্ধার করা হয় বলে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন জানান।

এর আগে ওই মামলার আরেক আসামি হাসান সজল জোমাদ্দারকেও হত্যা করে গলায় চিরকুট বেঁধে লাশ ফেলে রাখা হয়েছিল ধানক্ষেতে। কে বা কারা তাদের হত্যা করে লাশ ফেলে গেছে, সে বিষয়ে কিছুই বলতে পারছে না পুলিশ।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (উপপরিদর্শক) জাহিদ হাসান বলেন- ‘রাকিবের মাথায়, মুখে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর গলায় ঝোলানো চিরকুটে লেখা ছিল- ‘আমি পিরজপুর ভানডারিয়ার… ধরষক রাকিব। ধরষকের পরিণতি ইহাই। ধরষকরা সাবধান। হারকিউলিস।’

গত ১২ জানুয়ারি সকালে ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে এক মাদ্রাসাছাত্রীকে পানের বরজে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়।

ওই ঘটনার পর মেয়েটির পরিবার গত ১৭ জানুয়ারি ভাণ্ডারিয়া থানায় মামলা করে। শিয়ালকাঠী ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে রাকিব হাসান (২৮) এবং নদমুলা গ্রামের আলম জোমাদ্দারের ছেলে সজল জোমাদ্দারকে (২৮) সেখানে আসামি করা হয়।

গত ২৬ জানুয়ারি কাঁঠালিয়া উপজেলার একটি ধানক্ষেত থেকে সজলের লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ। মাথায় গুলিবিদ্ধ ওই লাশের গলায় ঝোলানো চিরকুটে লেখা ছিল- ‘আমার নাম সজল…মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করার কারণে আমার এই পরিণতি।’

পরিদর্শক জাহিদ জানান, রাকিবের লাশের বিষয়ে তারা ভাণ্ডারিয়া থানায় যোগাযোগ করেছেন। ভাণ্ডারিয়ার পুলিশই রাকিবের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net