, ,

শিরোনাম :
নলছিটিতে গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা

নলছিটিতে গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটি উপজেলার বাঘমারা মাঠে শুক্রবার গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে নাংগুলী-বৈচুন্ডি যুব সমাজের আয়োজনে গত কয়েক বছর ধরেই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

শুক্রবার এ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন হাজারো দর্শক। বিকেল হতে না হতেই হাজার হাজার দর্শকের পদচারণায় বিশাল মাঠ ভরে যায়। এদিকে প্রতিযোগিতায় অংশ নেয়া ব্যক্তিগণ সকাল সকাল ঘোড়া নিয়ে হাজির হন।

অধিকাংশ প্রতিযোগী জানালেন নিতান্ত শখ আর মানুষকে আনন্দ দেয়ার উদ্দেশ্যেই ঘোড়া লালন পালন করছেন। অনেকেই আবার ঐতিহ্যকে ধরে রেখেছেন। দেশের নানা জায়গায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে মানুষকে আনন্দ দেন তারা।

ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মো. মাসুম হোসেন। এসময় উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান সৌদি প্রবাসী ব্যবসায়ী মো. নাসির হোসেন, উপজেলা যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইব্রাহিম খান শাকিল, সাংবাদিক এস.আর সোহেল, হাসান আরেফিন প্রমুখ।

খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের মাঝে আনন্দ ছড়িয়ে পরে। দর্শকের মুহুর্মুহু করতালি আর উৎসাহের চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। এ যেন চিরায়ত বাঙ্গালীর চিরচেনা মিলন মেলা। শিশু যুবক বৃদ্ধসহ খেলা উপভোগ করতে আসেন নারীরাও। খোলা আকাশের নিচে এমন আনন্দ বার বার পেতে চান তারা।

প্রতিযোগিতায় উপজেলার ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ঘোড়া প্রথম হন। এ ছাড়া একই গ্রামের নুর হোসেনের ঘোড়া দ্বিতীয়, মোল্লারহাট গ্রামের রফিকুল ইসলামের ঘোড়া তৃতীয় হন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net