, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
বরিশালে যুগান্তরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে যুগান্তরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

dynamic-sidebar

বরিশালে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক যুগান্তরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজালুল করিম, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন, সাবেক সাংসদ শেখ টিপু সুলতান, শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বিধান সরকার, কাজী মিরাজ মাহামুদ, বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ পরিমল চন্দ্র দাস ও মুকুল দাস প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা যুগান্তর। এর খ্যাতি রয়েছে বিশ্বেও। যুগান্তর লেখনির মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমাদের আশা। আলোচনা শেষে কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথিরা র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালীটি নগরীর সদর রোড এলাকা প্রদক্ষিণ করে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net