, ,

শিরোনাম :
সাংবাদিক কাওছারের বাবার মৃত্যুতে নিউজ এডিটরস কাউন্সিলের শোক প্রকাশ

সাংবাদিক কাওছারের বাবার মৃত্যুতে নিউজ এডিটরস কাউন্সিলের শোক প্রকাশ

dynamic-sidebar

যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল ২৪ ঘণ্টা পত্রিকার প্রকাশক কাওছার হোসেনের পিতা ইউনুস মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল। সেই সাথে সংগঠনটির পক্ষ থেকে মরহুমের শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেছেন।

শনিবার (০২ ফেব্রুয়ারি) রাতে বরিশালের পত্রিকা অফিসগুলোতে এক ইমেল বার্তা পাঠিয়ে এই শোক প্রকাশ করেন সংগঠনের সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান। এছাড়াও শোক জানিয়েছেন- সহ-সভাপতি এম জুয়েল, এম কে রানা, সাংগঠনিক সম্পাদক খন্দকার রাকিব, কোষাধ্যক্ষ রিপন হাওলাদার পমুখ।

এর আগে বেলা একটার দিকে সাংবাদিক কাওছার হোসেনের পিতা ব্যবসায়ি ইউনুস মিয়া চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্তেকাল করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net