বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১

শিরোনাম :

বরিশালে জাতীয় ভোটার দিবস ২০১৯ উদযাপন

dynamic-sidebar

ভোটার হব ভোট দেব এই পতিপাদ্য বিষয় নিয়ে আজ সকাল ৯ টায় প্রথম বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো জাতীয় ভোটার দিবস ২০১৯।সকলের অংশগ্রহণে বরিশাল সারর্কিট হাউস প্রসঙ্গ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মোঃ মোশাররফ হোসেন। পরে সকলের অংশগ্রহণে সারর্কিট হাউস থেকে র‌্যালি বের হয়ে নগরীর সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়।

সেখানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মোঃ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আনোয়ার সাইদ, উপ-পরিচালক মাধ্যমিক উচ্চ ও শিক্ষা বরিশাল, মোঃ মোকছেদুল ইসলাম, জেলা বির্বাচন কর্মকর্তা বরিশাল নুরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান, আলোচনা সভার সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচব কর্মকর্তা বরিশাল অঞ্চল বরিশাল, মোঃ আলাউদ্দীনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরাসহ নতুন ভোটারা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net