শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬

শিরোনাম :
উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত
আজ সাংবাদিক হাসিবুল ইসলামের শুভ জন্মদিন

আজ সাংবাদিক হাসিবুল ইসলামের শুভ জন্মদিন

dynamic-sidebar

আজ ১মার্চ তরুণ সংবাদকর্মী হাসিবুল ইসলামের জন্মদিন। তাঁর জন্মদিনে বরিশাল ক্রাইম নিউজ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ১৯৮৯ সালের এই দিনে তিনি বরিশাল শহরের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আমানতগঞ্জ এলাকায় পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন।

হাসিবুল ইসলাম স্থানীয় পত্রিকায় বরিশাল বার্তায় লেখালেখির মধ্য দিয়ে ২০০৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলার বনে, দৈনিক বরিশালের আজকাল, আজকের বার্তা, দেশ জনপদ ও প্রথম সকাল পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়াও জাতীয় দৈনিক আমাদের সময় ও অনলাইন নিউজপোর্টাল বাংলামেইলের বরিশাল করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর বন্ধু দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার সাঈদ পান্থ জানিয়েছেন- হাসিবুল ইসলাম অত্যন্ত ভালো মনের মানুষ। অনেক সৃজনশীল। দেশের গণমাধ্যমে তার মতো মেধাবী সাংবাদিক প্রয়োজন।

নিউজ এডিটরস কাউন্সিলের বর্তমান সভাপতি সৈয়দ মেহেদী হাসান বলেন,নিউজ এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি বন্ধুবর হাসিবুল ইসলামের শুভ জন্মদিন আজ।তিনি  চমৎকার একজন ব্যক্তিত্ব, সাহসী সাংবাদিক-সবসময় ইউনিক চিন্তা করেন। এই মানুষটির সাথে যতক্ষণ থাকি ততক্ষণে মনে হয় নতুন নতুন আইডিয়া মাথায় ঢুকছে। অহিংস ভাবে কাজ করেন তিনি। হাসিব ভাই-ভালো থাকুন সবসময়। ভালো রাখুন আমাদেরও।শুভ জন্মদিন

দেশের শীর্ষ অনলাইন সংবাদ মাধ্যম বাংলামেইলের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়া বরিশালটাইমস অনলাইন পত্রিকায় ও স্থানীয় পত্রিকায় তিনি লেখালেখি করে বেশ আলোচিত হয়েছেন।

বর্তমানে হাসিবুল ইসলাম রাজধানী থেকে প্রকাশিত দৈনিক সময়ের আলো পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বরিশালটাইমস২৪.কম’র বার্তা সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

হাসিবুল ইসলাম বলেন- এবার জন্মদিনে তেমন আড়ম্বর নেই। বাসায় প্রিয় কিছু মানুষকে নিয়ে কেক কাটা হবে। এ ছাড়া বিকেলে বন্ধু-বান্ধব-শুভাকাঙ্খীদের সঙ্গে আড্ডাবাজি করেছি ।

দৈনিক খবর বরিশাল২৪।কম’র পক্ষ থেকে এ সাংবাদিকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হচ্ছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net