বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৯

শিরোনাম :
ইমামরা জাতি গঠনে ভূমিকা পালন করে চলছে : বরিশাল জেলা প্রশাসক

ইমামরা জাতি গঠনে ভূমিকা পালন করে চলছে : বরিশাল জেলা প্রশাসক

dynamic-sidebar

ইমাম সাহেবদের জাতি গঠনে ভূমিকা পালন করে চলছে। তার পাশাপাশি ইমামদের ইসলাম ও রাষ্ট্রের আইন সকলের মাঝে তুলে ধরতে হবে। মঙ্গলবার ৪৫ দিনব্যাপি ইমাম প্রশিক্ষণ কোর্সে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বেলা ১১ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ৯৬৮ তম দলের ৪৫ দিনব্যাপি নিয়মিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের সনদ বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি বিএম কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় পরিচালক মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশালের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ অনিসুজ্জামান, সহকারী পরিচালক আসমা আক্তারসহ প্রশিক্ষকরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net