বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৯

শিরোনাম :
বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভাগীয় সম্মেলন

বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভাগীয় সম্মেলন

dynamic-sidebar

‘শেখ হাসিনার উপহার, একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার’ শ্লোগান নিয়ে বরিশালে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বরিশাল জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক আকবর হোসেনের সভাপতিত্বে বিভাগীয় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- প্রকল্পের উপ-পরিচালক নজির আহমদ, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর তানিয়া আক্তার।

বিভাগের ৪ জেলা পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুরের ২৮টি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পে কর্মরত ৪ শতাধিক কর্মকর্তা-কর্মচারী দিনব্যাপি সম্মেলনে অংশ নেন। সম্মেলনে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, প্রধানমন্ত্রী দেখলেন কাউকে দান-খয়রাত দিয়ে বাঁচিয়ে রাখা যায় না। তাই তিনি ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ মাধ্যমে দেশের মানুষকে সাবলম্বী করার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net