রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৬

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের কক্ষে তালা!

dynamic-sidebar

ঝালকাঠিতে উচ্চ আদালতের আদেশ পেয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা মারার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার নবগ্রাম এলাকার বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসনকে বরখাস্তের আদেশ স্থগিত করে দেয় উচ্চ আদালত।

এ খবর পেয়ে তার কক্ষে বুধবার (১৩ মার্চ) সকালে তালা মারেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহরব হোসেন কারিগরসহ সদস্যা।

এ ঘটনায় বিদ্যালয়ে উত্তোজনা বিরাজ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান এ দ্বন্ধ অচিরেই নিরসন না করলে বড় ধরনের সংঘর্ষ হতে পারে।

সৈয়দ দেলোয়ার হোসেন জানান, আমার সাসপেনশন অর্ডার হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দেয়া হলে উহার ল’ইয়ার সার্টিফিকেট কপি স্কুল কর্তৃপক্ষের কাছে দেই। কিন্তু তারা তারা এ আদেশ পাওয়ার পর আমাকেও স্কুলে বসতে না দিয়ে উল্টো আমার রুমে তালা মেরে দেন। এ ঘটনায় স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহরব হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার রুদ্র নেতৃত্ব দেন। হাইকোর্টের আদেশ পাবার পরেও আমাকেও দায়িত্বে বুঝিয়ে না দেয়া আদালত অবমাননার শামিল। আমি প্রশাসনের কাছে এর সুবিচার দাবি করছি।

দেলোয়ার হোসেন সাংবাদিকদের আরও বলেন, আমি সন্ত্রাসীদের ভয়ে স্কুলে যেতে পারছি না।

এ ব্যাপারে সোহরাব হোসেন মুঠো ফোনে জানতে চাইলে এই প্রতিবেদককে জানান, আদালতের নির্দেশনার কপি পেলে আমরা তার রুমের তালা খুলে দিব। এ্যাডভোকেট সার্টিফাইড কপি গ্রহণযোগ্য নয়। তাই তাকে বসতে দেয়া হয়নি।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net