রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৬

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজাপুরে পলিথিন ব্যবসায়ী অাটক, ৫ টন জব্দ

dynamic-sidebar

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ টন (৫ হাজার ২শ’ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৮ এর সদস্যরা। এসময় ওসমান গণি নামের এক পলিথিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওসমান গণি উপজেলার কেওতা ঘিগড়া গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।

র‌্যাব-৮ প্রেরিত ইমেইল বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ওসমান গণির বাড়ির সামনের খালে রাখা একটি ট্রলার থেকে পলিথিনগুলো জব্দ করা হয়।

আটক ওসমান গনি দীর্ঘ ৪ বছর ধরে ঢাকা থেকে নদী পথে পলিথিন এনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে আসছিলো। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তার বাড়ির সামনে খালে রাখা একটি ট্রলার থেকে ৫ হাজার ২শ’ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহারিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ওসমান গণিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ পলিথিন ধ্বংসের নির্দেশ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net