, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
ঝালকাঠিতে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠিতে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটিতে শ্বশুর বাড়ি থেকে জামাতা নান্না জোমাদ্দারের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম গোপালপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নান্না জোমাদ্দার শ্বশুর বাড়িতেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মধ্য কামদেবপুর গ্রামের মৃত সাহেব আলী জোমাদ্দারের ছেলে নান্না জোমাদ্দারের সঙ্গে ১০ বছর আগে পশ্চিম গোপালপুর গ্রামের শাহজাহান হাওলাদারের মেয়ে রেমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নান্না শ্বশুর বাড়িতে থাকেন। বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে নান্না জোমাদ্দারের লাশ ঝুলতে দেখে শাশুড়ি চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় মোল্লারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই চাঁন মিয়া জানান, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net