, ,

শিরোনাম :
নিউজ এডিটরস কাউন্সিল বরিশাল’র কার্যনির্বাহী সদস্য হলেন তিনজন

নিউজ এডিটরস কাউন্সিল বরিশাল’র কার্যনির্বাহী সদস্য হলেন তিনজন

dynamic-sidebar

বরিশালের স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের নব-নির্বাচিত কমিটির প্রথম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার সভাপতিত্ব করেন সভাপতি সৈয়দ মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এম.কে রানা, সাধারন সম্পাদক খন্দকার রাকিব, যুগ্ম সাধারন সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন
হাওলাদার, কোষাধ্যক্ষ আকিব মাহমুদ, দপ্তর সম্পাদক আল-আমিন গাজী, ক্রীড়া সম্পাদক মজিবর রহমান নাহিদ।

এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি হাসিবুল ইসলাম, সদস্য আমিনুল শাহিন, ফাহিম ফিরোজ, রিয়াজ পাটোয়ারী। সভায় উপস্থিত সকল সদস্যদের গোপন ভোটে আমিনুল শাহিন, ফাহিম ফিরোজ ও এইচ এম হেলালকে কার্যনিবাহী কমিটি সদস্য নির্বাচিত করা হয়।

এছাড়া সংগঠনকে আরও গতিশীল করতে উপস্থিত সকলের মতামতের উপর ভিত্তি করে আগামী ১বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net