বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

আমতলীতে ওরশ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

dynamic-sidebar

সোমবার গভীর রাতে আমতলী উপজেলার ছলিমাবাদ দরবার শরীফের ওরশ মাহফিল থেকে এক কিশোরীকে (১৫) ধরে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার বিকালে আমতলী থানায় ধর্ষক ইয়ামিন মৃধাসহ তিন জনের নামে মামলা হয়েছে।
ধর্ষণের শিকার কিশোরির বাবা জালাল ফরাজী ওরশ মাহফিলে চায়ের দোকানি। বাবাকে সহযোগিতা করার জন্য তার কিশোরী কন্যা ওই ওরশ মাহফিলে যায়।

রাত সাড়ে ১০ টার দিকে ওই কিশোরী ওরশ মাহফিল ময়দানে যাওয়ার পথে ইয়ামিন মৃধা ও তার সহযোগী রুবেল ও হৃদয় তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পার্শ্ববর্তী নির্জন এলাকায় নিয়ে কিশোরীকে ইয়ামিন মৃধা ধর্ষন করে । কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়।

পরে কিশোরীকে উদ্ধার করে গুলিশাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদারের জিম্মায় রাখে। মঙ্গলবার ওই কিশোরীকে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শানু মিয়ার কাছে হস্তান্তর করেন সেলিম। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। এ ঘটনায় ইয়ামিন মৃধাকে প্রধান আসামী করে তিন জনের নামে কিশোরীর বাবা জালাল ফরাজী বাদী হয়ে আমতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, কিশোরীকে উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net