, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
নারী সাংবাদিককে কোলে বসার অফার করলেন উবার চালক!

নারী সাংবাদিককে কোলে বসার অফার করলেন উবার চালক!

dynamic-sidebar

ফের যাত্রীর সঙ্গে অসভ্য আচরণের অভিযোগ উঠেছে উবার চালকের বিরুদ্ধে। গাড়িতে উঠার পর ওই চালক নাকি এক নারী সাংবাদিককে তার কোলে বসার অফার করেন। যা শুনে আক্কেল গরম ওই সাংবাদিকের।

অমৃতা দাস নামে এক নারী সংবাদিক টুইটারে নিজের ভয়ঙ্কর উবার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

টুইটারে অমৃতা লিখেছেন, স্বামীর সামনেই তার সঙ্গে অসভ্যতা করে উবার চালক। স্বামীকে নিয়ে উবারে চড়ার পর থেকেই তাকে উদ্দেশ্য করে নানা ইঙ্গিতপূর্ণ কথা বলতে থাকে ওই চালক। একসময় এসি ছাড়ার বললে চালক ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘অতো গরম লাগলে আমার কোলে এসে বসো।’

এখানেই শেষ নয়, গন্তব্যে পৌঁছনোর আগেই তাদের জোর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। টুইটারে অভিযুক্ত উবার চালকের ছবিও পোস্ট করেন অমৃতা। একই সঙ্গে ওই চালকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি।

দিল্লি উবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পাল্টা টুইট করে ক্ষমা চেয়ে নেয়া হয়েছে অমৃতার কাছে। একই সঙ্গে তাদের পরিষেবা নিয়ে আরও কোনো অভিযোগ থাকলে ইমেল করে জানাতে বলা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net