রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৬

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
নলছিটিতে হাত পা বাঁধা সেই যুবকের লাশের পরিচয় মিলেছে

নলছিটিতে হাত পা বাঁধা সেই যুবকের লাশের পরিচয় মিলেছে

dynamic-sidebar

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম কাওছার হোসেন হাওলাদার (২৫)। সে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ভদ্রাংক গ্রামের আবদুল মালেক হাওলাদারের ছেলে। কাওছার অটোরিকশা চালিয়ে জীবীকা নির্বাহ করতো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছবি দেখে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে পরিবারের লোকজন নিশ্চিত হয়েছেন। তাঁরা লাশ নিতে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে আসেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পরিবারের লোকজন এখনো কিছু জানতে পারেননি। বুধবার বিকেল চারটার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রায়াপুর এলাকায় মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা লাশটি ফেলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

নিহতের ফুপাতো ভাই মো. হযরত আলী বলেন, আমরা ফেসবুকে কাওছারের লাশ উদ্ধারের ছবি দেখেছি। সে দুই দিন ধরে নিখোঁজ ছিল। ছবি দেখে আমরা তাকে চিনতে পেরেছে। এখন ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে এসেছি। ময়না তদন্তের পরে লাশ নিয়ে যাবো।

বারিশাল র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে মাহাসড়কের পাশে একটি প্রাইভেটকারে করে মরদেহটি ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আর এ ঘটনা ছোট দুটি শিশু দূর থেকে দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল ও আশাপাশের এলাকায় র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net