সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮

শিরোনাম :
বানারীপাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তি করায় জুতার মালা পড়িয়ে বিক্ষোভ : অতঃপর

বানারীপাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তি করায় জুতার মালা পড়িয়ে বিক্ষোভ : অতঃপর

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্যাটাটাস দেওয়ায় সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দের হাওলা গ্রামের চিত্ত রঞ্জন হালদারকে জনতা আটক করে গলায় জুতার মালা পড়িয়ে পুলিশে দিয়েছে।

সোমবার রাতে সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারে বিক্ষুদ্ধ জনতা চিত্ত রঞ্জনকে আটক করে জুতার মালা পড়িয়ে তার ফাঁসির দাবীতে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ওই বাজারে ঝাড়ু মিছিলও বের করা হয়।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান ঘটনাস্থলে গিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে চিত্ত রঞ্জনকে থানায় নিয়ে আসেন।

ওসি খলিলুর রহমান জানান চিত্ত রঞ্জনের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net