বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪

শিরোনাম :
বরিশালে ই-নামজারি ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন প্রশিক্ষণ

বরিশালে ই-নামজারি ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন প্রশিক্ষণ

dynamic-sidebar

বরিশালে ই-নামজারি ব্যবস্থাপনা সিস্টেম এর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৪ দিনব্যাপী ব্যবহারকারী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪ দিনব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ই-নামজারি ব্যবস্থাপনা সিস্টেম এর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ব্যবহারকারী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বরিশালের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইকবাল আখতার, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদা আক্তার মনিসহ প্রশিক্ষণার্থী ও ভূমি সংশ্লিষ্ট বরিশাল ও পটুয়াখালী জেলার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে নাগরিক কর্ণার ও নামজারির আবেদনে প্রক্রিয়া, লগ-ইন, আবেদন প্রসেসিং, অর্ডার শিট প্রস্তুত, ১ম আদেশ প্রদান, প্রস্তাুবপত্র, প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net