, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদন্ড

মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদন্ড

dynamic-sidebar

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার মামলায় নবী হোসেন (৫৩) নামের এক বৃদ্ধকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নবী হোসেন মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানাযায়, ২০১৬ সালের ৩০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে স্বামী তার ছোট মেয়েকে নিয়ে টিকিকাটা মাদ্রাসার পার্শ্ববর্তী জামাল ফরাজীর বাড়ীতে দাওয়াত খেতে যায় এবং বড় ছেলে পাশের বাড়ীতে টিভি দেখতে যায়। এসময় আসামী নবী হোসেন ঘরের নারকেল পাতার বেড়া কেটে ভিতরে প্রবেশ করে নামাজরত অবস্থায় ভিকটিম জাকিয়া বেগমকে জাপটে ধরে পরিধেয় কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূ জাকিয়া নিজেকে রক্ষা করতে পাশে থাকা টেইলারিং কাজের ব্লেড দিয়ে নবী হোসেনের পুরুষাঙ্গে পোচ দিয়ে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় দুই সন্তানের জননী জাকিয়া বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলা নং-২১৯/১৬, তারিখ-৩০/০৬/২০১৬ইং। রাষ্ট্র পক্ষে অ্যাড. আ. রাজ্জাক খান বাদশা এবং আসামী পক্ষে অ্যাড. ফজলুল হক মামলাটি পরিচালনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net