বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৭

শিরোনাম :
ঘূর্ণিঝড় ফণী : মোকাবিলায় জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ফণী : মোকাবিলায় জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

ফণী মোকাবিলায় বরিশাল বিভাগীয় প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সভা কক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকালে ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, কৃষি, স্বাস্থ্য, নৌবাহিনী, কোস্টর্গাড, নৌপুলিশ, সড়ক ও জনপদ, মৎস্য, খাদ্য ও ত্রান দপ্তরসহ সকল বিভাগের প্রস্তুতি বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। বরিশাল জেলার পাঁচটি ইউনিয়নের প্রত্যেকটিতে একটি করে মেডিকেল টিম কাজ করবে ঘূর্ণিঝড় পরবর্তী স্বাস্থ্য সুরক্ষার জন্য।

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় বিভাগীয় প্রশাসনের প্রস্তুতি সভার এক পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসসহ, জেলা প্রশাসক, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তিরা।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ টাকা, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে ত্রাণ দপ্তরের পক্ষ থেকে। ফণী মোকাবিলায় জনগণের মধ্যে প্রাক প্রচারণার জন্য মসজিদ ও ইউনিয়ন পরিষদকে কাজে লাগানো হবে বলে সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত সকল দপ্তরের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বরিশাল বিভাগে ছয় হাজার সাতশো সাইত্রিশটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে মোকাবিলার জন্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net