শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৮

বরিশালে ৫ শতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বরিশালে ৫ শতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ পবিত্র রমজান উপলক্ষে বরিশাল নগরী ও শহরতলীর ৭টি মাদ্রাসার ৫ শতাধিক এতিম শিশু ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ইফতার সামগ্রী জেলা প্রশাসক নিজ হাতে শিশুদের হাতে তুলে দেন।
জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বরিশাল নগরীর চাঁদমারীর এছাকিয়া মাদ্রাসার ৮০ জন, শহরতলী চরমোনাই রাজার চর বাজার মাদ্রাসার ৪০ জন, নগরীর সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ৫০ জন, হরিনা ফুলিয়া এমদাদিয়া মাদ্রসার ৮০ জন, পূর্ব হোসনাবাদ মাদ্রাসার ৬০ জন, শ্যামপুর কারিমিয়া মাদ্রসার ৮০ জন উত্তর বিহারীপুর মাদ্রাসায় ৫০ জন ও নগরীর পোট রোডস্থ আফসার উদ্দিন মাদ্রাসার ৬০ জন অসহায় এতিম শিশু মাদ্রাসার ছাত্রদের মাঝে ইফতার প্রদান করেন।এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইকবাল আখতার, বরিশাল বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ নিজাম উদ্দিন, জেলা ত্রান ও পূর্ণবাসন অফিসার মোঃ আব্দুল লতিফ,জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদস্ সহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক ও শিক্ষার্থীরা।

এসময় অসহায় এতিম শিশুরা জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের হাত থেকে ইফতার সামগ্রী পেয়ে তারা খুব খুশি হয়েছে বলে শিশুরা আনন্দ প্রকাশ করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net