, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
পিরোজপুরে মসজিদের পুকুরঘাটে নিয়ে শিক্ষার্থীকে ‘বলাৎকার’ করে ইমাম!

পিরোজপুরে মসজিদের পুকুরঘাটে নিয়ে শিক্ষার্থীকে ‘বলাৎকার’ করে ইমাম!

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার আলগী পাতাকাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শিক্ষক আলমগীর উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের মজিবর মৃধার ছেলে। সে ওই গ্রামে ইসলামী ফাউন্ডেশনের গণ শিক্ষা কার্যক্রমের মসজিদ ভিত্তিক ধর্মীয় শিক্ষক ও স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ ও তারাবীর নামাজ পড়ান।

নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর নানা শুক্রবার রাতে বাদি হয়ে আলমগীর হোসনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২৩ মে ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিক্ষার্থীকে ধর্মীয় পড়ালেখার সময় ফুসলিয়ে মসজিদের পুকুর ঘাটে নিয়ে যায়। সেখানে জোর পূর্বক ওই শিক্ষার্থীকে বলাৎকার করে। পরে বাড়িতে গিয়ে ওই শিক্ষর্থী তার নানার কাছে শিক্ষক কর্তৃক এ অনৈতিক ঘটনার কথা জানায়। পরে তার নানা থানায় গিয়ে ওই ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষক আলমগীরকে আটক করে ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জনান, নির্যাতিত শিক্ষার্থীর নানার অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্ততি চলছে। আটককৃত আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net