বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১

শিরোনাম :
বরিশালে স্বেচ্ছাসেবী সংস্থা উচ্ছ্বাস এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও ইফতার বিতরণ

বরিশালে স্বেচ্ছাসেবী সংস্থা উচ্ছ্বাস এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও ইফতার বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : আজ ২৫ মে বিকাল ৪ টায় উচ্ছ্বাস এবং স্বপ্নপূরন বিদ্যানিকেতন স্বেচ্ছাসেবী সংস্থার বরিশালের আয়োজনে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম বরিশালে।

ঈদ উপলক্ষে ৩০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইফতার ও নতুন পোশাক এবং ১০০ জন দুস্থ নারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন চেয়ারম্যান মেসার্স সালাম শিপিং লাইনস লিঃ, মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি উচ্ছ্বাস, প্রসেনজিৎ কুমার সাহা।

আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, সহকারী রেজিস্টার বরিশাল বিশ্ববিদ্যালয়, বাহাউদ্দিন গোলাপ, এনজিও কর্মী হাফিজুর রহমান দিপুসহ উচ্ছ্বাসের সদস্য ও সুবিধা বঞ্চিত শিশু এবং নারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বরিশাল সকলের হাতে নতুন পোশাক এবং ইফতার তুলেদেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net