বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৪

শিরোনাম :
বরিশালের অমৃত লাল কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, পায়নি ভেজাল পণ্য

বরিশালের অমৃত লাল কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, পায়নি ভেজাল পণ্য

dynamic-sidebar

স্টাফ রিপোটারঃ বিএসটিআই-এর পরীক্ষায় নিম্নমানের ৫২টি ভোগ্যপণ্যের মধ্যে বরিশালে অমৃত লাল লাচ্ছা সেমাইয়ের কারখানায় অভিযান চালিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদারের নেতৃত্বে শুক্রবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

তবে সেখানে লাচ্ছা সেমাই উৎপাদন কিংবা মজুত পায়নি ভ্রম্যমান আদালত। কিন্তু কারখানার মধ্যেই একটি ডোবায় সেমাই যেভাবে ধ্বংস করা হয়েছে তা পরিবেশ সম্মত নয় জানিয়ে আরো সতর্ক হবার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হালদার হালদার-কারখানার শ্রমিকদের বাধ্যতামূলক মাস্ক, এপ্রোন ও ক্যাপ ব্যবহার করার নির্দেশ প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় আমৃত ফুড প্রোডাক্ট এর এমডি বিজয় কৃষ্ণ দে, ম্যানেজিং ডিরেক্টর ভানু লাল দে উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি আরও জানান, বিএসটিআইয়ের অনুমোদিত পুষ্টির একটি উপাদান অমৃত লাচ্ছা সেমাইয়ে ব্যবহার করার জন্য তাদের পন্যটি নিষিদ্ধ হয়েছে। আসলে এ জন্য পুষ্টি দায়ী।

বিজয় কৃষ্ণ দে জানান- শ্রমিকরা মাস্ক, এপ্রোন ও ক্যাপ ব্যবহার করেই উৎপাদন করে থাকেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net