, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশাল ও আগৈলঝাড়ায় উল্টা রথযাত্রা উৎসব পালিত

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল ও জেলার আগৈলঝাড়ায় ধর্মিয় ভাবগাম্ভির্য ও যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে বরিশাল নগরী ইসকন মন্দিরের আয়োজনে ওস্থানীয় কমিটির নিজস্ব ব্যবস্থপনায় নতুন বাজারের অমৃতাঙ্গন থেকে বিকাল পাঁচটায় শত শত মহিলা-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে এক বিশাল উল্টা রথ যাত্রা বের করা হয়। এছাড়া নগরীর সদররোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির কমিটির আয়োজনে নগরীর কালীবাড়ি রোডস্থ ধর্মক্ষিণী খেকে অপর একটি উল্টা রথযাত্রা বেড় করা হয়।

উল্টারথ যাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজ নিজ স্থানে এসে শেষ করেন করেন তারা।

অপরদিকে জেলার আগৈলঝাড়ায় রামানন্দেরআঁক ইসকন মন্দির থেকে হাজারো ভক্ত উপজেলা সদরের ইসকন জগন্নাথ মন্দির পর্যন্ত দীর্ঘ পথ রথ টেনে নিয়ে আসেন। সন্ধ্যায় পুনরায় তারা ইসকন মন্দির প্রাঙ্গনে রথ টেনে নিয়ে যান। উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে সনাতন ধর্মালম্বী নারী, পুরুষ জগন্নাথ দেবের প্রতিকৃতসহ পুণ্যের আশায় রথ টেনে শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে নিয়ে যান।

গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সামনে থেকে রথখোলা মন্দির পর্যন্ত রথ টেনে নিয়ে আসেন শত শত ভক্তবৃন্দ। এছাড়াও রথবাড়ি, পঞ্চপল্লী গোবিন্দ মন্দিরেও উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। গৈলা রথযাত্রায় উপস্থিত ছিলেন, গৈলা কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত, গৈলা কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুসান্ত কর্মকার, সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সন্তোষ কর্মকার, মহিৎ লাল মন্টু, সুনীল কুমার দাশ, মহাদেব শীল, বাপ্পি কর্মকার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net