সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০১

শিরোনাম :
হজ্ব সম্পাদনের মাধ্যমে খাঁটি মুসলমান হতে হবে : ছারছীনার পীর ছাহেব

হজ্ব সম্পাদনের মাধ্যমে খাঁটি মুসলমান হতে হবে : ছারছীনার পীর ছাহেব

dynamic-sidebar

ছারছীনা সংবাদদাতা : আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- হজ্ব ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি ফরজ ইবাদত। সামর্থবানদের উপর আল্লাহতায়ালা হজ¦ ফরজ করেছেন। আমাদের হানাফী মাযহাবের মতে ফরজ হওয়ার সাথে সাথেই বিশেষ কোন ওজর ছাড়া হজ¦ করা জরুরি। এ ফরজ ইবাদতটি যে ব্যক্তি সম্পাদন করল না প্রিয় নবী (সা.) হাদিস শরীফে এরশাদ করেছেন, সে ইয়াহুদী হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক তাতে আল্লাহ তায়ালার কিছু যায় আসে না। হজ্ব হবে আল্লাহর জন্য। মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে অথবা নামের আগে হাজি টাইটেল লাগানো যাবে এমন নিয়তে হজ¦ করলে তা আল্লাহর দরবারে কবুলের আশা করা যায় না। আর এমন হজ¦ করার দ্বারা খাঁটি মুসলমান হওয়া যায় না। অতএব আমাদেরকে হজ¦ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজেকে খাঁটি মুসলমান হিসেবে তৈরি করার জন্য। গত (শনিবার) খানকায়ে নেছারিয়া ছালেহিয়া বনানী, ঢাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে পীর ছাহেব প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন- হজ¦ হচ্ছে মুসলিম উম্মাহর এক্যের মূর্ত প্রতীক। এই ইবাদতের দ্বারা মুসালিম উম্মাহ সকল ভেদাভেদ ভুলে একই কাতারে শামিল হয়ে, নির্যাতিত, নিপিড়ীত মানুষের পাশে দাড়ানোর প্রেরণা পায়। তাই যাদের উপর হজ¦ ফরজ হয়েছে তাদের কর্তব্য হচ্ছে দেরী না করে তাড়াতাড়ি হজ¦ করা। মন্ত্রী বলেন, ছারছীনা একটি রাজনীতিমুক্ত হক্ব দরবার। আমি এ দরাবারে আসতে পেরে দারুণ পুলকিত। আমার এ আসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন, আলহাজ্ব মির্জা নূরুর রহমান বেগ, মাওলানা আলী আকবর, মোঃ ইসমাইল মিয়া প্রমুখ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net