, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম
গৌরনদীতে মিথ্যা মামলা থেকে জামিন লাভ করায় সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা

গৌরনদীতে মিথ্যা মামলা থেকে জামিন লাভ করায় সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা

dynamic-sidebar

আরিফিন রিয়াদ : দৈনিক আমাদের বরিশাল পত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেল ৭১-এর গৌরনদী প্রতিনিধি সময়ের সাহসী সাংবাদিক মোল্লা ফারুক হাসান মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে জামিন লাভ করায় গৌরনদীর সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় সাংবাদিক মোল্লা ফারুক হাসানের নিজস্ব কার্যালয়ে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।

জানা গেছে, কিছুদিন আগে তাকে একটি মাদক মামলায় সম্পৃক্ত করে গৌরনদী থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় বুধবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারুক হাসান জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন।

মোল্লা ফারুক হাসানের পক্ষে আইনজীবী ছিলেন দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট সাইয়েদ উদ্দিন আহম্মেদ মধু।

অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ারের বিরুদ্ধে দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় গত ৭, ৯ ও ১০ জুলাই সাংবাদিক মোল্লা ফারুক হাসানের স্বনামে তিনটি প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হন ওসি গোলাম সরোয়ার। তার (ওসি গোলাম ছরোয়ার) নির্দেশে গত ১৫ জুলাই রাতে এসআই আসাদুজ্জামান বাদী হয়ে গৌরনদী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে একটি মামলা করেন।

এরপর বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশে মামলা দায়েরের ১৮ ঘন্টা পর সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়।

পরবর্তিতে গৌরনদী থানায় একটি মাদক মামলায় সাংবাদিক ফারুক হাসানকে আসামি করা হয়। গতকাল বুধবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারুক জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net