, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট

বরিশালে সড়কে মোবাইল কোর্টের অভিযানে জেল- জরিমানা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর রূপাতলী এলাকার বিভিন্ন যানবহনে অভিযান চালায় মোবাইল কোর্ট। এসময় বরিশাল পটুয়াখালী সড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

আজ ২ সেপ্টেম্বর বিকেল ৫ টায় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট’রা এ অভিযান পরিচালনা করেন। পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল এর সহকারী পরিচালক আতিকুল আলম। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির রুট পারমিট, গাড়ির কাগজ না থাকাসহ বিভিন্ন কারণে মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫১ ধারা মোতাবেক, ৯ জন গাড়ি চালককে বিভিন্ন অপরাধে ৭,৪০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আইন আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net