, ,

শিরোনাম :
বরিশাল রেঞ্জে অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ’র যোগদান

বরিশাল রেঞ্জে অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ’র যোগদান

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলার সুদক্ষ এসপি ছিলেন এ.কে.এম এহসান উল্লাহ। এক সময় বরিশাল জেলায় অপরাধীদের আতঙ্কের আর এক নাম ছিলো এসপি এহসান উল্লাহ। যার নেতৃত্বে বিগত সেই দিন গুলো আজও ভুলতে পারে না অনেকেই।

বরিশাল জেলার ডাকাত বেষ্টিত বাকেরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা রূপান্তর করার পিছনে যেই মানুষটি কাজ করেছে তার নাম এসপি এ.কে.এম এহসান উল্লাহ। বাকেরগঞ্জকে ডাকাত মুক্ত করে সাধারন মানুষের মনে বিশ্বাস এবং আস্তা জুগিয়ে ছিলেন তিনি।

বিএনপি জামাতের অবরোধের সময় যেই মানুষটি রাস্তায় কাটিয়ে দিয়ে বরিশালের মানুষকে শান্তিতে রেখেছে সেই মানুষটির এসপি এহসান উল্লাহ। গত মাসে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইডি হিসাবে বরিশাল রেঞ্জেই যোগদান করেছেন।

আজ ৩ সেপ্টম্বর বেলা ১২ টার দিকে যােগদান করেন। এরপরে গবাগত অতিরিক্ত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম পিপিএম।

সেই এসপি অতিরিক্ত ডিআইজি হিসাবে যোগদান করায় জনমনে আবারো শান্তির নিশ্বাস আসছে বলে জানান সুশিল সমাজের নেতৃবৃন্দরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net