, ,

শিরোনাম :
বরিশাল নগরীতে ২শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল নগরীতে ২শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরী থেকে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের শহরের ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন- ওই ওয়ার্ডের পুরানপাড়া এলাকার মো. আইউব আলী খানের ছেলে মো. মেহেদী হাসান খাঁন (২৪) এবং কাশিপুর বিল্লবাড়ি এলাকার মৃত জাহাঙ্গীর খানের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৪)।

ডিবি পুলিশ জানায়- এই দুই মাদক বিক্রেতাকে শহরের মতাশার এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পরবর্তী তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ সূত্র।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net