স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর সরকারি শিশু পরিবারে বৃক্ষরোপণ ও নামাজ কক্ষের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
আজ ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টায়। সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে, শিশু পরিবার বালিকা (উত্তর) ও সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে।
বৃক্ষরোপণ ও নামাজ কক্ষের শুভ উদ্বোধন করেন। বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, প্রবেশন অফিসার সমাজসেবা সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন।
প্রথমে সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) বরিশালের ধর্মীয় শিক্ষা ও নামাজের কক্ষে উন্নয়ন ও টাইলসসহ স্থাপনের এবং পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের টাইলস প্রতিস্থাপন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক । এসময় তিনি একটি ফলজো বৃক্ষ রোপন করেন।
পরে তিনি সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় বরিশালে ধর্মীয় শিক্ষা ও নামাজের কক্ষে উন্নয়ন ও টাইলসসহ স্থাপনের শুভ উদ্বোধন করেন এবং পাশেই মাল্টা বাগানের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply