, ,

শিরোনাম :

বরিশালে আড়াই হাজার পিস ইয়াবা সহ রুবিনা-সুমন আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে আড়াই হাজার পিস ইয়াবা সহ দুই জনকে আটক করেছে পুলিশ।

আজ সন্ধ্যায় নগরীর গোরস্থান রোড থেকে তাদের আটক করেন কোতয়ালী মডেল থানার এস আই সমিরন মন্ডল। আটকৃতরা হচ্ছে, আছমা আক্তার রুবিনা ও সুমন মৃধা।

এস আই সমিরন মন্ডল বলেন, গোরস্থান রোড লেচুশাহ সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রুবিনার বাসায় অভিযান চালাই, পরে রুবিনা স্বীকার করে নিজের হাতে তার বাসা থেকে আড়াই হাজার পিচ ইয়াবা বের করে দেয়। পরে রুবিনার দেয়া তথ্য অনুযায়ী সুমনকে আটক করা হয়। এসময় ইয়াবা বিক্রির নগদ ১লক্ষ টাকা উদ্ধার করা হয়।

এসময় এএসআই শফিক, সুমন ও বিধান উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম (পিপিএম)।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net