, ,

শিরোনাম :
বরিশালে পৃথক অভিযানে মাদকসহ ০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

বরিশালে পৃথক অভিযানে মাদকসহ ০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক, বিডি ক্রাইম ॥ বরিশালে পৃথক তিনটি অভিযানে ০৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে আজ শনিবার সকালে বরিশাল মেট্রাপলিশন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় তিনি জানায়, গতকাল শুক্রবার নগরীর গোরস্থান রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই সমিরন মন্ডল, সাইদুল হক, এএসআই শফিক হোসেন, সুমন হাওলাদার, বিধান গণপতি, আসাদুজ্জামান ও নারী কনস্টেবল নুরুন নাহার সহ একদণ চৌকস পুলিশ আড়াই হাজার পিস ইয়াবা ও এক লক্ষ টাকা সহ দুইনকে আটক করে। আটকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী আসমা আক্তার রুবিনা ও সুমন মৃধা।

এছাড়া পৃথক অভিযানে শেবাচিম মেডিকেল কলেজ এলাকা থেকে এক বোতল কেরু মদ সহ খোকন মৃধাকে আটক করা হয়। একই দিনে ০৩টি মাদক মামলায় মোট ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ০৩ টি মাদক মামলায় পৃথক তিনটি গ্রেফতারী পরোয়ানার আসামী মাদক সম্রাজ্ঞী বিলকিসকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

এসময় তিনি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্ব সাকুল্য অবৈধ বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net