, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
ঝালকাঠিতে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি

ঝালকাঠিতে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলায় চলতি মাস থেকে নবেম্বর মাস পর্যন্ত ৩ মাস ব্যাপি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি করে অস্বচ্ছল পরিবারের মধ্যে চাল বিক্রি শুরু হয়েছে।

ঝালকাঠি জেলায় ৩০ হাজার ৭শ ৬৪টি পরিবার এই সুবিধার আওতায় আনা হয়েছে। প্রতি মাসে সরকার ৯২২.৯২০ মে. টন চাল ভর্তুকি মূল্য দিয়ে সুবিধাভোগীদের মধ্যে বিক্রি করছে। প্রতি মাসে সরকার ৩ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা ভর্তুকি দিয়ে এই গরীব পরিবারকে সহায়তা প্রদান করছে। সরকার মিল থেকে ৩৬ টাকা কেজি দরে চাল কিনে এই পরিবারের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করে। মূলত সরকার ৮.৫০ টাকা পায় এবং ডিলাররা ১.৫০ টাকা কমিশন পায়। ঝালকাঠির সদর উপজেলা সহ রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া উপজেলায় চাল বিক্রি শুরু হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ৭২০০ টি পরিবার নলছিটি উপজেলায় ১১০৮২ টি পরিবার, রাজাপুর উপজেলায় ৮৫৭৬টি পরিবার ও কাঠালিয়া উপজেলায় ৩৯০৬ টি পরিবার এই সুবিধা পাচ্ছে।

ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ওয়ার্ড ভিত্তিক সুবিধাভোগী তালিকা করে যাচাই বাছাই শেষে চুড়ান্ত বাছাইকৃত ব্যক্তিদের এই তালিকায় সুবিধাভোগী করা হয়েছে। সুবিধাভোগীরা দাবি করেছে সরকারের এই কর্মসূচির গরিব মানুষের জন্য একটি প্রসংশিত উদ্যোগ এবং বছরের ৫ মাসের পরিবর্তে ৮ মাস করে এই কর্মসূচি চালু করা হলে বাজারে জখন মাঝেমধ্যে চালের দাম বেরে যায় সেই সময় তারা পরিবারের চাহিদা সামাল দিতে পারত। প্রতিটি চাউল বিক্রয় কেন্দ্রের উপজেলা পর্যায় ১জন অফিসারকে টেগ অফিসার হিসেবে বিক্রিকালিন সময় সার্বক্ষণিক নিয়োজিত রাখা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net