, ,

শিরোনাম :

নাগরিক তথ্য সংগ্রহে এয়ারপোর্ট থানা পুলিশ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মেট্টােপলিটন এলাকায় চরম গুনজন চলছিলো পুলিশ আবার কিসের তথ্য সংগ্রহ করবে।

এই গুনজন থেমে গিয়েছিলো পুলিশের প্রচার প্রচারনায়। গত বেশ কিছু দিন ধরে বরিশালের বিভিন্ন পত্রিকায় এবং অনলাইন নিউজ পোর্টালে এই বিষয়টি নিয়ে অনেক লেখা লেখি হয়েছে।

মূলত নগরবাসীর কল্যানের জন্যই এই নাগরিক তথ্য সংগ্রহ করবে পুলিশ। আজ ২১ সেপ্টেম্বর বরিশাল নগরীর বিভিন্ন এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে নাগরিকদের হাতে তথ্য ফরম তুলে দেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান পিপিএম। এরই ধারাবাহিকতায় পুলিশ কমিশনারের নির্দেশে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাহিদ বিন আলম এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন বাড়িতে গিয়ে নিজ হাতে বাড়ির মালিকদের হাতে তথ্য ফরম তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল সহ এয়ারপোর্ট থানার অন্যান্য পুলিশ সদস্যরা। এরকম দৃশ্য দেখে হতবাক হয়েছে নগরী বিভিন্ন শ্রেনীর সাধারন মানুষ।

উল্লেখ্য যে,
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন এলাকায় নাগরিকদের তথ্য নিবন্ধন সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে নাগরিক তথ্য সংগ্রহ অভিযান-২০১৯ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সব জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, আমরা সব নগরিকদের তথ্য সংগ্রহ করতে চাই। কারণ এই কার্যক্রমের মধ্য দিয়ে অপরাধীদের শনাক্ত করা যেমন সম্ভব হবে, তেমনি আপনি-আমি সবাই ভালো ও নিরাপদে থাকবো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net