সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
রাজাপুরে সরকারী পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

রাজাপুরে সরকারী পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

dynamic-sidebar

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলা মৎস্য দপ্তরের আওতায় সরকারী পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বিত্তরা। সোমবার (৩০সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরে বাইপাশ মোড় এলাকার সরকারী পুকুরের চাষকৃত মাছ মরে ভেসে উঠতে থাকে।

মাছ নিধনের উদ্দেশ্যে রবিবার রাতের যেকোন সময় বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের অভিযোগ। স্থানীয়রা জানান, মাছ নিধনের উদ্দেশ্যে রবিবার রাতে সরকারী পুকুরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে ৬০-৭০ হাজার টাকার চাষকৃত মাছ নিধন করেছে। চলতি বছরে এলাকার মোঃ মনিরুজ্জামান রেজোয়ান, শহিদুল জমাদ্দার, মিঠুন চক্রবর্তী ও রব্বানী সহ এলাকার যুবসমাজ এই সরকারী পুকুরে মাছ চাষ শুরু করেছে। এখানে তেলাপিয়া, রুই, কাতলা সহ দেশীয় মাছ চাষ করেন। চাষী মনিরুজ্জামান রেজোয়ান জানান, বিগত ১৫-২০ বছর পর্যন্ত পুকুরটি এলাকার আবদুল মালেক কাকার তত্ত্ববধানে ছিল। চলতি বছরে আবদুল মালেক কাকা এই পুকুরটির দায়িত্ব আমাদের যুবসমাজের তত্ত্ববধানে দেয়। আমরা চার জনসহ এলাকার যুবসমাজরা মাছ চাষ শুরু করেছি।

বিগত ২০ বছরেও কোন দিন এই রকমের কোন ঘটনা ঘটেনি। কে বা কাহারা রাতের আধারে পুকুরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন করেছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার জানান, আমি ঘটনা স্থানে গিয়ে পুকুরের পানি পরিক্ষা করে দেখেছি পুকুরে যে কোন বিষাক্ত পদার্থ প্রযোগ করা হয়েছে, যে কারনে পুকুরের মাছ গুলো মারা গেছে। পুকুরের তত্তবধানে যারা আছে তাদের থানায় ডাইরি করার জন্য বলা হয়েছে এবং আইনী ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net