সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
ঝালকাঠিতে শিক্ষার্থীদের উদ্যোগে পোশাক পেল ৫৬ দরিদ্র পরিবার

ঝালকাঠিতে শিক্ষার্থীদের উদ্যোগে পোশাক পেল ৫৬ দরিদ্র পরিবার

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি॥ ‘আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসই পারে মহৎ কিছু গড়ে তুলতে’ এ স্লোগানে ঝালকাঠিতে ৫৬টি হতদরিদ্র পরিবারের মাঝে পোশাক বিতরণ করেছে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে স্থানীয় ‘মা ও শিশুবান্ধব সংস্থার’ সহযোগিতায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর খান ৫৬টি দরিদ্র পরিবারের সদস্যদের হাতে পোশাক তুলে দেন।

এসময় আরো ছিলেন- কলেজের সহকারী অধ্যাপক ড. মো. শামীম আহসান, সাংবাদিক এসএম রেজাউল করিম, আল-আমিন তালুকদার, মা ও শিশুবান্ধব সংস্থার প্রতিনিধি সৈয়দ আলী আহসান প্রমুখ।

আয়োজকরা জানান, কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রীরা হতদরিদ্রদের সহায়তার জন্য উদ্যোগী হয়ে গত এক মাস ধরে শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বাড়তি পোশাক থেকে জামা, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি ও শিশুদের পোশাক সংগ্রহ করে। স্থানীয় মা ও শিশুবান্ধব সংস্থা ও কলেজের সহকারী অধ্যাপক শামীম আহসানের সহায়তায় সংগৃহিত পোশাকগুলো দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net