মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৫

শিরোনাম :
বরিশালে ৯০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

বরিশালে ৯০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বরিশাল জেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুসহ চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরে বরিশাল জেলায় মোট ৯০ টি সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ৮৭ টি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৮ লক্ষ ৭০ হাজার টাকা এবং ১৩ টি সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩৮ লক্ষ ৩০ হাজার।

টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net