সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

ঝালকাঠিতে যুবতীর মাথাকাঁটা লাশ উদ্ধার

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত এক যুবতীর (২০) মাথা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় এক যুবক নদীতে লাশটি ভাসতে দেখে ৯৯৯ ফোন করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, ১০-১২ দিন আগে এই যুবতীর মাথা কেটে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পায়ে একটি নুপুর রয়েছে।

লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net