রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০০

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার
ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও চার মণ ইলিশ উদ্ধার

ঝালকাঠিতে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও চার মণ ইলিশ উদ্ধার

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিরত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ঝালকাঠির সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও চার মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসক মো: জোহর আলীর নির্দেশে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন কার্যলয়ের এনডিসি মো: বশির গাজী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে সুগন্ধা নদীতে পৃথক অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে নদীতে জাল রেখেই পালিয়ে যায় জেলেরা। এ সময় নদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও চার মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়।

জব্দকৃত জালগুলো দুপুরে সুগন্ধা নদী তীরের কলেজ খেয়াঘাট এলাকায় জেলা প্রশাসক মো: জোহর আলী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার উপস্থিথিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরে ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় া উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের লঞ্চঘাট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জালসহ কাঞ্চন মোল্লা ও সুমন হাওলাদার নামে দুই মৌসুমি জেলেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত মৌসুমি জেলেদের এক বছর করে কারাদ- দেয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট ও এনডিসি মো: বশির গাজী জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৮ হাজার মিটার কারেন্ট জাল, চার মণ ইলিশ মাছ, পাঁচটি মাছ ধরার ট্রলার উদ্ধার এবং দুই ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের মধ্যমে অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে এক বছর করে সশ্রম কারাদ- প্রদান করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net