মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৫

শিরোনাম :
বরিশালে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে পুরস্কার বিতরণ

বরিশালে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে পুরস্কার বিতরণ

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র সন্তান শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আবৃতি প্রতিযোগিতা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (১৮ই) অক্টোবর সকাল ১০ টায় বরিশাল শিশু একাডেমির আয়োজনে নগরের সদর হাসপাতালরোডস্থ শিশু একাডেমি কার্যলয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স (এনসিটিএফ) বরিশাল এর সদস্যরা এবং সুবিধা বঞ্চিত শিশুরাসহ শিশু একাডেমি শিশুরা, অভিভাবক এবং প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিদের অংশগ্রহণে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনায় তার বিভিন্ন দিক তুলে ধরেন এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net