সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
মহান আল্লাহ ও মহানবী মোহাম্মদ (স:) কে কটূক্তি করায় বোরহানউদ্দিনে বিক্ষোভ

মহান আল্লাহ ও মহানবী মোহাম্মদ (স:) কে কটূক্তি করায় বোরহানউদ্দিনে বিক্ষোভ

dynamic-sidebar

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ মহান সৃষ্টিকৃতা আল্লাহ ও প্রিয় মহানবী মোহাম্মদ (স:) কে নিয়ে ফেইস বুকে কটূক্তি করায় বিপ্লব চন্দ্র শুভ’র কঠিন শাস্তি দাবী করে ভোলা বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা। শনিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল পৌর শহরের এসে বিক্ষোভ করেন। আছরবাদ বিক্ষোভে ফেটে পড়েন মুসলিরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডের বৈদ্ধ বাড়ীর বিল্লব চন্দ্র শুভ আইডি থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহপাক ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ফেইস বুকে খুবই খারাপ কটূক্তি করা হয়। এ ঘটনাটি শুক্রবার ফেইসবুকে ভাইড়াল হয়। সন্ধ্যায় ওই ছেলে থানায় এসে বলেন আমার ফেইস বুক আইডি হ্যাক হয়েছে। তাই জিডি করতে এসেছি। এ ঘটনায় সর্বস্তরের মুসলিম তাওহীদ জনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে বিল্পব চন্দ্র শুভ কে শুক্রবার রাত সাড়ে ৮টায় থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনেন পুলিশ। এখনও ওই ছেলে থানা হেফাজতে রয়েছে। ঘটনাটি উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। আইডিটি হ্যাক হয়েছে না ও নিজেই লিখছে তা নিয়ে কাজ করছে পুলিশ। এদিকে ঘটনায় বিপ্লব চন্দ্র শুভ’র শাস্তি দাবী করে শনিবার সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেন উপজেলার সর্বস্তরের মুসলিম তাওহীদ জনতা। আছর নামাজ শেষে মসজিদ গুলো থেকে ফাঁসির দাবী করে বিক্ষোভ করেন মুসলিম সমাজ।

এব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, মূল রহস্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেই ব্যক্তি এ কটূক্তি করে থাকুক আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো সে লক্ষ্যে কাজ করছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net