শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮

শিরোনাম :
বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২ উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ বরিশাল সিটি প্রশাসকের বরিশাল মহানগর ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম
ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায়, গ্রেপ্তার প্রবীণ সাংবাদিক

ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায়, গ্রেপ্তার প্রবীণ সাংবাদিক

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ভোলার ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুলনার প্রবীণ সাংবাদিক মনির উদ্দিন আহমেদ শান্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার (২০ অক্টোবর) রাত ৩টার দিকে পুলিশ তার দোলখোলার নিজ বাসভবন থেকে থানায় ডেকে নিয়ে যান। সোমবার সন্ধ্যায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল আলম বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় সদর থানায় মামলাটি করেন।

গ্রেপ্তার মনির উদ্দিন আহমেদ শান্তি দ্য নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি। তিনি খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

মামলায় উল্লেখ করা হয়েছে, সাংবাদিক মুনির উদ্দিন ভোলার ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাঁর বিরুদ্ধে উসকানি দেওয়া, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করা, সরকারের ভাবমূর্তি নষ্ট করা, হিন্দু-মুসলমানদের সম্প্রীতি বিনষ্ট করা এবং পুলিশ বাহিনীর মনোবল নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মনির আহমেদ তাঁর ফেসবুক পেইজে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় উসকানিমূলক স্ট্যাটাস দেন। এতে ভোলার পুলিশ সুপারকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করায় উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ হয়। এ জন্য পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাঁকে আটক করে থানায় আনা হয়। তিনি ভোলার ঘটনায় পুলিশের ভূমিকার সঙ্গে ইসরায়েলি পুলিশ বা ইহুদিদের সঙ্গে তুলনা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান বলেন, তাঁর ফেসবুক স্ট্যাটাস ছিল উসকানিমূলক। তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম আজ মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net