বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮

শিরোনাম :
নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ দশমিনায় গণ অধিকার পরিষদের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ
বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

dynamic-sidebar

“জানবো জানাবে, দূর্নীতি রুখবো” এই স্লোগানে বরিশালে আন্তর্জাতিক তথ্য
অধিকার দিবস ২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দুপুরে বরিশাল জেলা
প্রশাসনের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এসময়
তিনি বলেন, অবাধ তথ্যের কারনে আজ বিশ্ববাসী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের
সমস্যার জানতে পেরেছে। অবাদ তথ্য প্রবাহ থাকলে সেদেশে কোন সমস্যা থাকতে
পারেনা, থাকতে পারেনা কোন দূর্নিতী। এসময় তিনি সরকারী-বেসরকারী সকল
দপ্তরে থাকা দূর্নীতির বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানান। এসময় আরো
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) আবুল কালাম
তালুকদার, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি প্রফেসর মোয়াজ্জেম হোসেন,
মুক্তিযোদ্বা আক্কাস হোসেন, মানবাধিকার নেতা ডাঃ সৈয়দ হাবীবুর
রহমান,বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী
জাহাঙ্গির হোসেন ও শভংকর চক্রবর্তী। এরআগে সকাল ১০টায় জেলা প্রশাসকের
আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ট্রান্মপারেন্সি
ইন্টারন্যাশনাল(টিআইবি), এম.আর.ডি.আই ও জাগ্রত নাগরিক কমিটির সহযোগীতায়
নগরের সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। যা
নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে
আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net