, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
ঝালকাঠিতে শেরে বাংলার জন্মস্থানে ১৪৭তম জন্মবার্ষিকী পালিত

ঝালকাঠিতে শেরে বাংলার জন্মস্থানে ১৪৭তম জন্মবার্ষিকী পালিত

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥ বাংলার অবিসংবাদিত নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির সাতুরিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেরে বাংলার ১৪৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সাতুরিয়া শের-ই-বাংলা এ.কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট ও সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার। বিশিষ্ট লেখক-গবেষক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম প্রধান বক্তা হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সিকদার, মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ নিরব মল্লিক প্রমুখ। বক্তরা শেরে বাংলার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net